রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১৭৪ গ্রাম হেরোইন, ৬১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোর ৬টা থেকে পরদিন বুধবার (১০ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।